আপন মনে যখন তুমি আসবে কাছে আমার,
তখন আমি পুরোপুরি হয়েই যাবো তোমার।
তার মাঝে আমি তোমার থেকে থাকবো দূরে সরে,
জানি তোমার ভালোবাসতে অনেক ভয় করে।
সময় দেখে এসো কাছে নেই কোনো তাড়া,
যখন তুমি ডাকবে আমায় পাবে মোর সারা।
থাকলে দূরে হয়তো আমি কষ্ট অনেক পাবো;
কোনো ক্ষণে তোমায় পেলে সবই ভুলে যাবো।
ইচ্ছে করে তোমায় নিয়ে যেতে সেই দেশে,
যেখানেতে সবসময় তুমি থাকবে আমায় মিশে।
তোমায় ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয়।
সেই দেশ শুধু কল্পনাতে, বাস্তবে কি আর হয়??
No comments:
Post a Comment