যে দেখায় স্বপ্ন গুলো
উড়ছে তবু ভাসছে না,
যে দেখায় মন আমার
খুশি তবু হাসছে না;
সেই দেখার কোনোখানে
হয়তো তুমি লুকিয়ে-
আমার মনে তোমার আবেশ
যাও যে চুপে ঢুকিয়ে।
সেই দেখায় তোমায় আমি
ধরছি তবু পারছি না।
তোমার শত চেষ্টাতেও আবার
তোমায় আমি ছাড়ছি না।
সেই দেখায় আমার থেকে
তুমি দূরেই যেতে পারো,
কিন্তু আমি দিচ্ছি কথা
তুমি জড়িয়ে যাবে আরো।।।।
No comments:
Post a Comment