স্বপ্ন হয়ে চোখের পাতায় ভাসতে আমি জানি
অস্ফুটে , নীরব বাণীও আমি করি কানাকানি।
অস্ফুটে , নীরব বাণীও আমি করি কানাকানি।
কখনো বিরহের আগুনে ছারখার দাবানল,
কখনো আবার জুগাই আমি দেহে অসীম বল।
কখনো নীরবে চোখের অশ্রু আমি ঝরাই,
কখনো আবার চরম স্বস্তির আমি করি বড়াই।
সব ভাবনা বুঝে নেওয়ার আশ্বাসের কারণ,
ভিতরে দারুন জ্বললেও বাইরে বলা বারণ।
এত কিছুর পরও তবু লোকে করে আমার আশা-
আমি হলাম একটা অনুভব, নাম - ভালোবাসা।।।

No comments:
Post a Comment