আমি বাইবো না মোর খেয়া তরী এই ঘাটে ,
চুকিয়ে দেব বেচা কেনা ,
মিটিয়ে দেব গো , মিটিয়ে দেব লেনা দেনা। ...
বন্ধ হবে আনাগোনা এই হাটে -
তখন আমায় নাই বা মনে রাখলে ,
তারার পানে চেয়ে চেয়ে নাই বা মনে রাখলে। ....
হয়তো আমিও প্রেমের গল্প বা কবিতা লিখতে পারতাম। একটু রোমান্স আর ভালোবাসার একটু পরশ লাগিয়ে দিলে যেকোনো লেখা একটু বেশ পড়তে ভালোলাগে। কিন্তু আমি তো আর কবি বা সাহিত্যিক নয় যে কল্পনা করে এক দুটো লিখে দেব।
আজ আমি আপনাদের সাথে আমার এক বন্ধুর কথা SHARE করবো। মাঝে মাঝে যখন হাসপাতালে ওর সাথে দেখা করতে যেতাম ও প্রায়শই এই গানটা শোনাতো। ...."যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ...." ওর হাতে জাদু ছিল হাসপাতলে বসে যখন ও VIOLIN এ এই গানটা গাইতো শুধু বোধহয় আমারই হৃদয় টা ভেঙে যেত আর সকলে মনোমুগ্ধের মতো শুনতো। কখনো কবিতা কখনো গান ,কখনো আবার রবীন্দ্রনাথকে নিয়ে পাগল হয়ে যেত। এদিকে রবীন্দ্রনাথেরই গান গাইবে ,কবিতা অওউড়াবে আবার রবীন্দ্রনাথকেই গালি দেবে।
এরকম রবীন্দ্র পাগল আমি কমই দেখেছি। ওর মুখের মিষ্টি হাসি দেখে কেউ বুজতেও পারতো না ও ক্যান্সার এর রোগী। EVEN ও কাউকে বুজতে দিতোনা ওও জানে ওর দিন শেষ হয়ে আসছে। ওর বাবা মাকে যখন ডাক্তার বলেছিলো ,"He is in danger ..may be two or three month but keep it secret ..dont let him know "...পাশের ঘরে বসে ও কিন্তু সবই শুনেছিল। কিন্তু কাউকে জানতে দিলো না, ও সবই জানে আর কিছু দিনের পর ওর তানপুরাতে ধুলো জমতে শুরু করবে।
শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করতাম ওর সাথে রাত্রিতে একবার ফোনে কথা বলবার। ও ওর সারাদিনের সবকথা আমাকে বলতো। কখন রবীন্দ্রনাথ আবার কখনও বা বেথোভেন।
একদিন ও হঠাৎ ফোন করলে ওর voice শুনেই বুজলাম কিছুতো হয়েছে। জিজ্ঞসা করলাম কিরে কী হয়েছে। ও বললো আজ বাবা এসে আমার সামনেই কাঁদতে শুরু করছিলো। ওরাই যদি এমন করে তাহলে আমি হাসি মুখে কী করে মরি বলতো। বলতে বলতে ভেজা গলাতেই গাইতে শুরু করলো। ...
সাগর বলে 'কূল মিলেছে -আমিতো আর নাই।।
দুঃখ বলে 'রইনু চুপে তাহার পায়ের চিহ্ন রূপে ',
আমি বলে, 'মিলাই আমি আর কিছু না চাই "
তার কিছুদিন পর একদিন ও আমাকে একটা কবিতা পাঠায় আর ওর উদ্দাত্ত কণ্ঠে ও আমাকে কবিতা শোনায়। কে জানতো ওটাই আমাদের শেষ কথা হবে। তাহলে হয়তো আরো একটু মন প্রাণ ভোরে ওর কথা শুনতুম। যদি জানতাম ওর এতই তাড়া তাহলে আরো একটু বন্ধুত্বের শেষ স্মৃতিটাকে আরো মধুর করে রাখতাম।
গল্প কিন্তু এখানেই শেষ নয় এখান থেকেই শুরু-
ও চলে যাবার কিছুদিন পর ওর বাবা ওর কিছু চিঠি খুঁজে পায়। শেষ যতদিন ও হাসপাতালে ছিল ও প্রতিদিন একটা করে চিঠি লিখতো। কিন্তু problem টা হলো ও ওই চিঠি গুলোতে কারো নাম লিখেনি। এতো গভীর আর মর্মস্পর্শী যে কারো জীবনে প্রেম না আসলে সে এরকম লিখতে পারে না। কিন্তু কেউ জানেনা এই চিঠিগুলো কাকে সম্বোধন করে লেখা। ওর বাবা আমার হাতে চিঠিগুলো তুলে দিয়েছে ,যদি আমি এই চিঠির সম্বোধনকারী কে খুঁজে পায় তার হাতে তুলে দেবার জন্য। আমি সেই গুলোই এখন প্রকাশ করতে চাই। ......(continue )

Please if you like...give a comment and like.
ReplyDeleteKhub Sundor.next part ka kobe asbe. We are waiting for this.
ReplyDeleteThank you. Khub taratari asbe.
DeleteGreat.waiting for letters. is those are love letter?
ReplyDeleteThank you. Let see.
DeleteHope this will be the introduction of a interesting and impressive story. Let's see. I am also waiting for those letters.
ReplyDeleteThank You
Delete