বানভাসি ভাবনা তোর চোখে আনে জল;
হ্যালো, কি খবর? কেমন আছিস বল?
সারাদিনের কাজের শেষে ইচ্ছে করে জানতে
আমাকে আপন করে পেরেছিস কি মানতে?
তাহলে কেন বলিস না তোর কোনো কথা?
সারাদিনের কত ঘটনা, তোর দুঃখ ব্যথা।
ভাবিস বুঝি কষ্ট পাবো; তাই থাকিস চুপ?
আপনের দুঃখে হৃদয় কাঁপলে একটু কাঁপুক।
শুধু দুঃখ কেন? আনন্দও তো আছে অনেক
সেগুলো বল, দূর থেকে খুশি হই ক্ষণেক।
কিছু যদি না বলিস কেমন একা লাগে (মনে হয়)
কাউকে কেন বাসিনি এত ভালো তোর আগে?
জানি তুই বাসিস ভালো আমার থেকেও বেশি
আর তাই তো তোর কথায় আমি আজও বানভাসি।।
হ্যালো, কি খবর? কেমন আছিস বল?
সারাদিনের কাজের শেষে ইচ্ছে করে জানতে
আমাকে আপন করে পেরেছিস কি মানতে?
তাহলে কেন বলিস না তোর কোনো কথা?
সারাদিনের কত ঘটনা, তোর দুঃখ ব্যথা।
ভাবিস বুঝি কষ্ট পাবো; তাই থাকিস চুপ?
আপনের দুঃখে হৃদয় কাঁপলে একটু কাঁপুক।
শুধু দুঃখ কেন? আনন্দও তো আছে অনেক
সেগুলো বল, দূর থেকে খুশি হই ক্ষণেক।
কিছু যদি না বলিস কেমন একা লাগে (মনে হয়)
কাউকে কেন বাসিনি এত ভালো তোর আগে?
জানি তুই বাসিস ভালো আমার থেকেও বেশি
আর তাই তো তোর কথায় আমি আজও বানভাসি।।


No comments:
Post a Comment